বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 16, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফারুক উদ্দীন,উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম , আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমূখ।