বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এই প্রথম ইউটিউব চ্যানেলে লক্ষাধিক সাবস্ক্রাইব

By মেহেরপুর নিউজ

September 19, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরে এই প্রথম ইউটিউব চ্যানেলে লক্ষাধিক সাবস্ক্রাইব হয়েছে হিউজ স্টুডিও নামের একটি ইউটিউব চ্যানেলের।

এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় মেহেরপুর ওভারট্রাম্প মিলনায়তনে কেককেটে দিনটিকে উদযাপন করেন হিউজ স্টুডিও পরিবার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিউজ স্টুডিওর ওনার বিশাল আহমেদ, শিল্পী সম্রাট জাহাঙ্গীর, অভিনেতা মাহবুবুর রহমান রিপন, আবির খন্দকার সহ আরো অনেকে।

উল্লেখ্য হিউজ স্টুডিও ২০১৭ সালের ৫ ই জুলাই থেকে মেহেরপুরের বিশাল আহমেদসহ কয়েকজন যুবক ইউটিউব চ্যানেলটিকে হাটি হাটি পা পা করে এগিয়ে নিয়ে ২০২০ সালের নভেম্বর থেকে মেহেরপুরের স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে শুরু করেন নতুন করে পথযাত্রা এবং মিউজিক ভিডিও শর্ট ফিল্ম সহ বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন ইউজ স্টুডিও নামের ইউটিউব চ্যানেলটি।