বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, বিআরডিবি’র কর্মকর্তা তপন কুমার মন্ডল প্রমুখ।