বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সিডিপি’র প্রকল্প কর্মকর্তা জন বিশ্বাস প্রমূখ। ।