মেহেরপুর নিউজ, ২০ ডিসেম্বর :
মেহেরপুর এনসিটিএফ এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গন শুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা এনসিটিএফ এর সভাপতি মেহেরাব হোসেনের সভাপতিত্বে শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সেভ দি চিলড্রেন এর মেডিকেল অফিসার ডা. রমেন্দ্র নাথ।
বক্তব্য রাখেন সিবিও কমিটির সভাপতি হায়দার আলী,সুনিল কুমার রায়, আঃ কাসেম, আক্তারুজ্জামান, জাগো মেহেরপুরের সংগঠক সোয়েব রহমান, কাজী ওহিদুল ইসলাম, রিয়াদ প্রমুখ। গন শুনানী অনুষ্ঠানে এনসিটিএফ সদস্যরা শিশু সুরক্ষায় বিভিন্ন ধরনের প্রস্তাব করেন। অতিথিবৃন্দ তাদের প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দেন। গন শুনানী অনুষ্ঠানে এনসিটিএফ এর উপজেলা ইউনিয়ন কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।