খেলাধুলা

মেহেরপুর এলাহীদাদ মিয়া স্মৃতি ফুটবল লীগের খেলায় চিৎলা ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

November 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাবেক পৌর চেয়ারম্যান এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মেহেরপুর গাংনী উপজেলার চিৎলা ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চিৎলা ক্লাব ১-০ গোলে মুজিবনগর শাপলা ক্লাবকে পরাজিত করে।বিজয়ী দলের পক্ষে আশরাফুল ১টি গোল করে। এদিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব এবং মেহেরপুর সৌখিন ক্লাবের খেলাটি গোল শূণ্যভাবে শেষ হয়েছে।