খেলাধুলা

মেহেরপুর এলাহীদাদ মিয়া স্মৃতি ফুটবল লীগের খেলায় টেংরামারী যুব সংঘ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

December 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায টেংরামারী যুব সংঘ ক্লাব সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন  করেছে।

সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোযার্টার ফাইনালে টেংরামারী যুব সংঘ ক্লাব ৩-০ গোলে সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাবকে পরাজিত করে। টেংরামারী যুব সংঘ ক্লাবের মিলন, মুরাদ ও আস্তমাতু একটি করে গোল করেন।