মেহেরপুর নিউজঃ মেহেরপুর এসএসসি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্যাচের সদস্য ডা. খায়রুজ্জামান পিনু, মোঃ রাশেদুল হক, কে এম খায়রুল ইসলাম, এহান উদ্দিন মনা, কে নুরুল হক, মাসুদ রানা ও আব্দুল আল মামুন রাসেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।