বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এসপি হামিদুল আলমকে মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ আগষ্ট: মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যলয়ে মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক শাহিনুর রহমান রিটন ও কোচ আশহাদুর রহমান অনু পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটনসহ মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।