মেহেরপুর নিউজ:
মেহেরপুর এস আর ইলেক্ট্রিফিকেশনের অফিসিয়াল যাত্রার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের গড়পাড়া এলাকায় এস আর ইলেক্ট্রিফিকেশনের অফিসিয়াল যাত্রার উদ্বোধন করা হয়।
কুয়েত প্রবাসী রবিউল ইসলাম এস আর ইলেক্ট্রিফিকেশনের অফিসিয়াল যাত্রার উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন এস আর ইলেক্ট্রিফিকেশনের স্বত্বাধিকার রকিবুল ইসলাম সজল, পৌরসভার প্যানেল শাহিনুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট ঠিকাদার সানোয়ার উদ্দিন শহীদ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমূখ উপস্থিত ছিলেন।
এস আর ইলেক্ট্রিফিকেশনের স্বত্বাধিকার রকিবুল ইসলাম সজল বলেন, একটি বিল্ডিং তৈরিতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। সেখানে নির্মাণসহ ওয়ারিং এর কাজ করতে গুণগত মানসম্পন্ন সামগ্রী দিয়ে করা প্রয়োজন। যেটা আমরা করে থাকি।