মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগস্ট :
এ্যাপেক্স ক্লাব অব মেহেরপুরের উদ্যেগে শহরের হরিজন সমপ্রদায়ের লোকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
আজ ৬ আগস্ট শুক্রবার এ্যাপেক্স ক্লাব প্রাঙ্গনে হরিজন সমপ্রদায়ের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপেক্স ৬ এর গভর্নর এ্যাডভোকেট রেজাউল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন এ্যাপেক্সের সাবেক জাতীয় সচিব জসিম উদ্দীন, এ্যাডঃ হাবিবুর রহমান, হুমায়ুন কবীর, রবিউল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক জেলা প্রেসিডেন্ট আনিসুজ্জামান মেন্টু, শাহরিয়ার পারভেজ লিটু, আলমগীর বাদশা শিল্টন ।