বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর এ্যাপোলো নার্সিং হোমের ১৬ তম বর্ষপূর্তি পালন

By মেহেরপুর নিউজ

January 15, 2022

মেহেরপুর নিউজ:

কেক কেটে মেহেরপুর এ্যাপোলো নার্সিং হোমের ১৬ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। শনিবার রাতে মেহেরপুর এপোলো নার্সিংহোম চত্বরে কেক কেটে এ্যাপোলো নার্সিং হোমের ১৬ তম বর্ষপূর্তি পালন করা হয়।

এ্যাপোলো নার্সিং হোমের স্বত্বাধিকার মুকুল বাশার কেক কাটেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন। এ্যাপোলো নার্সিং হোমের ১৬ তম বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসকসহ সর্ব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।