বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টির কারিগর ও ব্যবসায়ী বাসুদেব গ্রান্ড সন্সের স্বতাধীকারী রবিন্দ্রনাথ সাহা মারা গেছেন

By মেহেরপুর নিউজ

August 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগষ্ট:

মেহেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টির কারিগর ও ব্যবসায়ী বাসুদেব গ্রান্ড সন্সের স্বতাধীকারী রবিন্দ্রনাথ সাহা  পরলোক গমন করেছেন।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর কাশাড়ীপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ,২মেয়ে নাতি-নাতকুড়ীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ৩টার দিকে মেহেরপুর শ্বশান ঘাটে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তার সহপাঠী মেহেরপুর ১ আসেনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। এবং তার পক্ষ থেকে  লাশের কফিনে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকসহ আওয়ামী নেতৃবৃন্দরা।