বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ওয়াবদার মোড় ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 31, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ওয়াবদার মোড় ব্যবসায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়াপদার মোড় ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোস্তাক আহমেদ,ওয়াপদার মোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইন্তাজ, আব্দুল লতিফ,আনারুল মিয়া। বক্তব্য রাখেন শোভন সরকার, হাসেম আলী, জুয়েল, রায়হান উদ্দিন, হাসেম আলী পেয়াদা, নুরুল ইসলাম প্রমূখ।