বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ওয়াকিং ক্লাবের হুইল চেয়ার প্রদান

By মেহেরপুর নিউজ

January 24, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ওয়াকিং ক্লাব মেহেরপুর জেলা শাখার হুইল চেয়ার প্রদান করা হয়েছে। রবিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা কাঁঠালপোতা গ্রামের মোঃ লালচাঁদ আলিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

বাংলাদেশ ওয়াকিং ক্লাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম উপস্থিত থেকে কাঠালপাতা গ্রামের লালচাঁদ কে হুইল চেয়ার প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক সাকিবুর রহমান প্রতিক, সিনিয়র সহ সভাপতি রাশিদুল হাসান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ক্লাবের অন্যন্যা সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।