বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ও গাংনীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 09, 2015

মেহেরপুর নিউজ,০৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। মানববন্ধনে অন্যদের মধ্যে জেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, আ ক ম ইসমাইল, সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ গাংনীতে র‌্যালি আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শহীদ মিনার চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পষিদের সামনে মানববন্ধন অনুুিষ্ঠত হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর। এসময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্র,শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।