খেলাধুলা

মেহেরপুর ও মুজিবনগরের বিভিন্ন ক্লাবের মাঝে ফুটবল বিতরণ

By মেহেরপুর নিউজ

August 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট: মেহেরপুর জেলা যুবলীগের কোষাধাক্ষ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের ক্লাবের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর হোটেল বাজারের রিপন টাওয়ারে ক্লাব প্রতিনিধিদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়। মেহেরপুর শহর সহ দু’ই উপজেলায় অর্ধশতাধীক ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোহন, মাহবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।