বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কম্পিউটার হোম ট্যুর এন্ড ট্রাভেলসের অফিসের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 23, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর কম্পিউটার হোম ট্যুর এন্ড ট্রাভেলস এর নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের বড় বাজার কাথুলী সড়কে আব্দুর রশিদ টাওয়ারে কম্পিউটার হোম ট্যুর এন্ড ট্রাভেলস এর নতুন অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্পিউটার হোম ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোখলেসুর রহমান, মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।