বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কর্মজীবী ল্যাকটেটিং মাদারের নির্বাচন কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির ভাতাভোগী নির্বাচন সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমূখ।