বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কাথুলী ইউনিয়নেভিজিএফ’র গম বিতরণ

By মেহেরপুর নিউজ

June 24, 2017

মেহেরপুর নিউজ, ২৪ জুন: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে ভিজিএফএর গম বিতরনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কাথুলী ইউনিয়নের প্রাঙ্গনে চেয়ারম্যান মিজানুর রহমান রানা গম বিতরনের উদ্বোধন করেন, ট্যাগ অফিসার মিলন কুমার দাস সেখানে উপস্থিত ছিলেন। কাথুলী ইউনিয়নের মোট ৩শ ৯৬ পরিবারকে ১৩ কেজি গম দেওয়া হয়।