অন্যান্য

মেহেরপুর-কাথুলী সড়কে ট্রাকের ধাক্কায় এক মহিলা আহত

By মেহেরপুর নিউজ

August 23, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগষ্ট: মেহেরপুর-কাথুলী সড়কে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন নামের এক আলগামন যাত্রী মারাত্মক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকালের দিকে  এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আনারুলর স্ত্রী রেহেনা খাতুন আলগামন যোগে গাংনী যাওয়ার পতে বিপরীত গামী একটি ট্রাক আলগামনটিকে ধাক্কা মারে। এ সময় রেহেনা রাস্তার পাশে ছিটবকে পড়ে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।