মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: মেহেরপুর শহরের কাথুলী সড়কে গাছের গুড়ি পড়ে মরজিনা (৪৫) নামের এক মহিলা আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে দায়িত্বরত ডাক্তার জানান, মরজিনার বাম হাতে আঘাত হয়েছে। জানাগেছে, মঙ্গলবার বিকালে বারিবাকা গ্রামের মৃত কিতাব আলীর স্ত্রী মরজিনা বেগম ইজিবাইকে করে সদর উপজেলার মনোহরপুর যাওয়ার পথে কাথুলী সড়কের কায়েম কাটা মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি কাঠ বোঝায় ট্রলি থেকে আচমকা একটি কাটের গুড়ি ট্রলি থেকে অটোবাইকের ওপর পরলে অটোতে থাকা যাত্রী মরজিনা গুরুতর আহত হয়। তাকে স্থানিয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।