খেলাধুলা

মেহেরপুর কাপ ক্রিকেট টুর্নামেন্টে সরকারী শিশু পরিবার জয়লাভ

By মেহেরপুর নিউজ

April 22, 2019

মেহেরপুর নিউজ, ২২ এপ্রিল: মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মেহেরপুর কাপ ক্রিকেট টুর্নামেন্টে সরকারী শিশু পরিবার জয়লাভ করেছে।

সোমবার অনুষ্ঠিত খেলায় সরকারী শিশু পরিবার ৩ উইকেটে আরএ-১ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নেমে আরএ-১ ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান করে। দলের পক্ষে নাসিম ২৭ রান করে।

সরকারী শিশু পরিবারের শিমুল ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে সরকারী শিশু পরিবার ১৬ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মুস্তাক ২৪ রান করে। আরএ-১ এর পক্ষে বাপ্পি ৩ উইকেট লাভ করে।