মাসুদ রানা, মেহেরপুর নিউজ, ০২ফেব্রুয়ারি: কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। এই মাঘ মাসের শীতের পিঠা থেকে বঞ্চিত বন্দী কয়েদীরা ভাঁপা পিঠা খাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকে পিঠা খাওয়ানো হয়। তাই তো তাদের মাঝে ব্যতিক্রমী আয়োজন করলেন মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা। শনিবার সকালে শীতে পিঠাপুলি উৎসবের মাধ্যমে জেলে বন্দী সকল কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হয়। এতে খুশি কয়েদিরা। বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ। মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে শীতের পিঠা তৈরি করে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়।এসব বন্দী শীতের পিঠা পেয়ে আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ্যতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি। এসময় জেল কারাগারের জেলর শরিফুল আলম, কনেস্টবল মামুনসহ কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কারাগারের বাইরে আসা বন্দীদের পরিবার জেল কতৃেপক্ষেরএই উদ্যোগে ¯স্বগত জানিয়েছেন।