মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর যুব সম্প্রদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার সকালে কালাচাঁদপুর ভৈরব নদের পাশ দিয়ে গাছের চারা রোপন করে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করে। সোহেল রানা, শরিফুল ইসলাম, মুরাদ আলী, সবুজ সহ স্থানীয় যুবকরা বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করে।