মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নির্মাণাধীন মেহেরপুর কালেক্টর জামে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কালেক্টরেট জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী মসজিদের এলাকা ঘুরে দেখেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, নেজারত ডেপুটি কালেক্টর রাকিবুল ইসলাম, মেহেরপুর গণপূর্ত বিভাগের এস ডি শফিকুল ইসলাম, শরীফ জিহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।