শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর কিডস ওয়ার্ল্ডের সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরুষ্কার বিতরন ও নবীন বরন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ ফেব্রুয়ারি: মেহেরপুর কিডস ওয়ার্ল্ডের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কিডস ওয়াল্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে অধ্যক্ষ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ পারভীন। বক্তব্য রাখেন পরিচালক ফজলুল হক মন্টু, গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল আযিম। পরে সেখানে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানে নবাগত শিশুদের ফুল ছিটিয়ে বরন করে নেয়া হয়।