শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর কিন্ডার গার্টেন-এর বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ: মেহেরপুর কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক অভিভাবক সমাবেশ ,কৃতি ছাত্র- ছাত্রীদের মধ্যে পুরুস্কার বিতরনী সহ শনিবার স্কুল প্রাঙ্গনে জম- জমাট এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মেহেরপুর কিন্ডার গার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক সাহান আরা বানু ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য এ্যাডঃ একরামুল হক হীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর কিন্ডার গার্টেন-এর অধ্যক্ষ মিসেস রেহেনা ইয়াসমিন ।