বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীরের কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 07, 2020

মেহেরপুর নিউজ:  

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীরের কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমটিয়াজ আহমেদ মিরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।