বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান মোড়ে বাস খাদে পড়ে নিহত ১| আহত ২৫

By মেহেরপুর নিউজ

September 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুর -কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার ছাতিয়ান মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে রবজেল নামের  একজন জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহত রবজেল মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানাগেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে  কুষ্টিয়া থেকে জেদ্দা পরিবহন (জ-১১-০০৪) যাত্রীবাহী বাসটি মেহেরপুরের উদ্দেশে সকালে ছেড়ে আসে গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে বাসটি পৌছালে বাস চালক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি পাশ্ববর্তি খাদে পড়ে যায়। এতে  ঘটনাস্থলে মেহেরপু সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের রবজেল নামের ১জন নিহত হয়।   এসময় আরো ২৫জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানিয়রা উদ্ধার করে গাংনী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।