আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুর -কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার ছাতিয়ান মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২জন নিহত ও ২৫জন আহত হয়েছে। নিহতরা হলেন মেহেরপুর শহরের কালাচাদপুরের রবজের এবং কুষ্টিয়ার মিরপুর ওয়াপদা পাড়ার আসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে জেদ্দা পরিবহন (জ-১১-০০৪) যাত্রীবাহী বাসটি মেহেরপুরের উদ্দেশে সকালে ছেড়ে আসে গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে বাসটি পৌছালে বাস চালক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি পাশ্ববর্তি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের রবজেল নামের ১জন নিহত হয়। এর কিছুক্ষন পর গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়া জেলার মীরপুর ওয়াপাদা পাড়ার আসলাম হোসেন নামের আরেক জনের মূত্যু হয়। এসময় আরো ২৫জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানিয় লোকজন উদ্ধার করে গাংনী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।