বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ধুসারপাড়ায় সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ২

By মেহেরপুর নিউজ

December 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ধুসারপাড়ায় এক সড়ক দূর্ঘটনায় মহিলাসহ দু’জন আহত হয়েছে। আহতরা হলো, মেহেরপুর সদর উপজেলার বামপাড়া গ্রামের হায়দার মীরের ছেলে খোকন এবং ধুসারপাড়া গ্রামের আলামিনের স্ত্রী বিউটি। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বামনপাড়ার খোকন মোটরসাইকেল নিয়ে গাংনীর উদ্দেশ্য রওয়ানা হয়। মোটরসাইকেলটি  ধুসারপাড়ায় পৌছিয়ে রাস্তা পারাপারের সময় বিউটি নামের এক মহিলাকে ধাক্কা মারে। এসময় মোটরসাইকেল চালক খোকনও সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।