বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হওয়ায় শ্রমিকদের মারধরের ঘটনায় মেহেরপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ। ভোগান্তিতে যাত্রীরা

By মেহেরপুর নিউজ

September 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: আজ বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর -কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার ছাতিয়ান মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২জন নিহত হওয়ার ঘটনায় স্থানিয় উত্তেজিত জনতা বাস শ্রমিকদের মারধরের ঘটনায় দুপুর ১টা মেহেরপুর থেকে সকল রুটে অনিদিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তি শিকার হচ্ছে। বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, শ্রমিকদের মারধর ও বাস ভাংচুরের ঘটনায় শ্রমিকরা সকল রুটে অনিদিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে।তিনি আরো জানান এঘটনায় যারা জরিত তাদের শ্বাস্তি না হওয়া পষর্ন্ত শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করবে না।

উল্লেখ্য,আজ বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে জেদ্দা পরিবহন (জ-১১-০০৪) যাত্রীবাহী বাসটি মেহেরপুরের উদ্দেশে সকালে ছেড়ে আসে গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে বাসটি পৌছালে বাস চালক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি পাশ্ববর্তি খাদে পড়ে গেলে  ঘটনাস্থলে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের রবজেল নামের ১জন নিহত হয়। এর কিছুক্ষন পর গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়া জেলার মীরপুর ওয়াপাদা পাড়ার আসলাম হোসেন নামের আরেক জনের মূত্যু হয়। এসময় আরো ২৫জন যাত্রী আহত হয়েছে।