মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে এক ড্রাইভারকে মারধর করার জের ধরে আজ মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে রেখেছে শ্রমিক ইউনিয়ন।
মেহেরপুর শ্রমিক ইউনিয়ন অফিস সূত্রে জানা গেছে মেহেরপুরের গাংনী উপজেলা বামন্দিতে নছিমন চালকদের সাথে এক ড্রাইভারের গন্ডগোল হয়।এ ঘটনায় বামন্দির স্থানীয় শ্রমিক নেতারা বসে মিমাংসা করে দেন। পরে নছিমন চালকরা সংগঠিত হয়ে ড্রাইভার জাহিদকে ধরে মারধর করে।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নের নেতারা মেহেরপুর -কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজ কুষ্টিয়া ও মেহেরপুরের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।