বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু

By মেহেরপুর নিউজ

September 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর: অভিযুক্ত নছিমন চালকদের বিরুদ্ধে মামলা  এবং তাদের গ্রেফতার করার দাবি দিয়ে শেষ পযন্ত ধর্মঘট প্রত্যাহার করে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন,অভিযুক্ত ৪ নছিমন চালকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে। দ্রুত আসামীদের আটকের দাবী জানানো হয়েছে। নেতৃবৃন্দরা আল্টিমেটাম দেন,আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য আসামী ধরতে ব্যর্থ হলে আবার পরিবহন ধর্মঘট।

আজ মঙ্গলবার বিকালে মেহেরপুর বাস মালিক সমিতির কার্যালয়ে কুষ্টিয়া বাসমালিক সমিতির নেতৃবৃন্দ,কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ,মেহেরপুর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং মেহেরপুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের এক যৌথ সভায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা এবং তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বাস চলাচল করানোর সিদ্ধান্ত নেয়া হয়।