বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কৃষক লীগের মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

April 19, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াশিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস উপস্থিত থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন তারা।