মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট (বিসিডিএস) সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা শেষে রিনুকে আহ্বায়ক এবং কাজী খয়ের উদ্দিন রবি, ইসমাইল হোসেন, ইমন বিশ্বাস, বেনজির আহমেদ ও সাইফুল ইসলামকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট (বিসিডিএস) সমিতির এডহক কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বেকার কমিটির সদস্যরা পদত্যাগ করেন।