বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কোর্ট এলাকা থেকে মোটর সাইকেল চুরি

By মেহেরপুর নিউজ

December 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ডিসেম্বর: মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে হাসান নামের এক ব্যক্তির নম্বর বিহীন সবুজ রংয়ের টিভিএস ব্যান্ডের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে দূবৃত্তরা। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মেহেরপুর সদর উপজেলা সুবিধপুর খাঁ পাড়ার নজির হোসেনের ছেলে হাসান  কোর্ট চত্বরে মোটর সাইকেল রেখে আদালত ভবনে যান। কাজ শেষ করে ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে।