টপ নিউজ

মেহেরপুর কোর্ট বিল্ডিং পোস্ট অফিসে ৩টি চিঠি পাঠিয়ে তার কোন হদিস নেই

By মেহেরপুর নিউজ

January 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর কোর্ট বিল্ডিং শাখার পোস্ট অফিসে ৩টি অ্যাকনোলেজেমেন্ট চিঠি পাঠিয়ে তার কোন হদিস পাচ্ছে না পত্রপ্রেরক। চিঠিটি প্রাপক পেয়েছে কিনা বা প্রাপক না পেলে প্রেরক চিঠিটা ফেরত পাবে কিনা তাও বলেত পারছেনা মেহেরপুর ডাক বিভাগ।

এ বিষয়ে পত্র প্রেরক মো সাইদুর রহমান অভিযোগ করে বলেন, মেহেরপুর কোর্ট বিল্ডং শাখা পোস্ট অফিসে আমার চিঠিগুলো নিয়ে যোগাযোগ করলে এই শাখার পোস্ট মাস্টার মেহেরপুর প্রধান ডাকঘরে যোগাযোগ করতে বলেন।

আমি প্রধান ডাকঘরে যোগাযোগ করলে সেখানে আমাকে লিখিত অভিযোগ দিতে বলে। আমি ১ মাস আগে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল এখনও পাইনি। এ পত্র গুলোর সাথে আমার ব্যাবসায়িক ৩০ লক্ষা টাকা জড়িত রয়েছে। আমার এ ক্ষতির দায় কে নেবে। মেহরপুর কোর্ট বিল্ডিং শাখার পোস্ট মাস্টার মাহবুবুর রহমান বলেন, এখান থেকে চিঠি বুক নিয়ে প্রধান ডাক ঘরে পাঠানো হয়। তারপর সে চিঠি কোথায় গেলো আর না গেল সেটা দেখার বিষয় আমার না।

তিনি আরো বলেন, খুব প্রয়োজন হলে প্রেরক যে পোস্ট অফিস থেকে পত্র পাঠিয়েছে সেই পোস্ট অফিসে যেয়ে খোঁজ নিবে। এটা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, মানুষ প্রয়োজনে হাইকোর্টে যাই তাহলে আমাদের চিঠির খোঁজে যেত পারবেনা কেন।

মেহেরপুর প্রধান ডাকঘরের জেনারেল পোস্ট মাস্টার আব্দুল মোমিন বলেন, এ বিষয়ে আভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত করতে কতদিন লাগবে তা বলা সম্ভব নয়।  তিনি এক প্রশ্নর জবাবে বলেন , এ পত্রের বিষয়ে সমস্ত দায় অবশ্যই কোর্ট বিল্ডিং শাখার পোটমাস্টর কে নিতে হবে।