বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কোর্ট মসজিদ কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

May 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ মে: মেহেরপুর কোর্ট জামে মসজিদ কমিটির উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের কক্ষে মসজিদ কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব গোলাম রসুল, স্থায়ী সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমনা, মসজিদ কমিটির সদস্য ওয়ালী উদ্দীন, এ্যাড. সফি আব্দুর রহমান, এনামুল হক, আনসার উদ্দীন বেলালী প্রমূখ। সভায় মসজিদের উন্নয়নকল্পে বিস্তারিত আলোচনা করা হয়।