টপ নিউজ

মেহেরপুর কোলার মোড়ে ২১৭ বোতল ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 22, 2020

মেহেরপুন নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে ২১৭ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত দশটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেন।

জানা গেছে মাদক ব্যবসায়ীরা তেলের কন্টেনিয়ারের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল গুলো বোঝাই করে ঢাকাগামী একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল কোলার মোড়ে।

এসময় স্থানীয় কয়েক ব্যক্তির সন্দেহ হলে কন্টিনিয়ার এর মধ্যে কি আছে এ কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মাদকব্যবসায়ী কন্টিনিয়ার ২টি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে মেহেরপুর থানা পুলিশকে খবর দেয়া হলে মেহেরপুর সদর থানার এসআই আসাদ ও সুরুজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কন্টিনিয়ার দুটি কেটে তার মধ্যে থেকে ২১৭ বোতল ফেন্সিডিল এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।