বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর কোলা গ্রামে বৃদ্ধ সাদুকে কুপিয়ে খুন॥ বোমার বিষ্ফোরন! নিহতের লাশ দাফন॥ থানায় মামলা দায়ের

By মেহেরপুর নিউজ

August 09, 2012

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৯ আগষ্ট : অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অন্ত্রের উপর্যুপরি কোপের আঘাতে নিহত মেহেরপুর জেলা সদরের আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের গেটপাড়ার বৃদ্ধ সাদুর লাশ দাফন হয়েছে। নিহতের বড় ছেলে নূরুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সদর থানায় ছিনতাই ও হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার জড়িত সন্দেহে পুলিশ কাউকে আটক করতে পারেনি। বুধবার ময়না তদন্ত শেষে বৃদ্ধ সাদের আলীর লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। লাশ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্বজনদের আহাজারিতে কোলা গ্রামের আকাশ ভারি হয়ে উঠে। ওই দিন দুপুরের পর নিহত সাদুর লাশ কোলা গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। এদিকে নিহতের বড় ছেলে নূরুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সদর থানায় ছিনতাই ও হত্যার অভিযোগ এনে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার পেয়েছেন মেহেরপুর সদর থানা পুলিশের এস আই মেহেদী হাসানকে দেয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য,  মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা সদরের আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের গেট পাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অন্ত্রের উপর্যুপরি কোপের আঘাতে নিহত হন বৃদ্ধ সাদু। তারাবি’র নামাজ শেষে মধ্য রাতে বাড়ির ভেতরে মাচার উপর শুয়ে থাকা অবস্থায় স্ত্রী ও নাতি পুতির সামনেই ঘাতক ৩ সন্ত্রাসী সাদের আলীকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর পর সন্ত্রাসীরা একটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী ছুটে এসে আহত সাদের আলীকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ওই রাতেই  পুলিশ নিহতের লাশ হাসপাতাল মর্গে নেয়।