মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, প্রাক্তন ফুটবলার আব্দুস সামাদ, মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাঈদ হোসেন জিকো, আইয়ুব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।