বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গড় মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর গড় মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর গড় মসজিদের সভাপতি ফরহাদ হোসেন মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।