বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গণগ্রন্থাগারের উদ্যোগে শিশুদের পুরস্কার বিতরণী

By মেহেরপুর নিউজ

October 12, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরী ইনচার্জ এমদাদ উল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ড. গাজী রহমান, প্রভাষক (অব) নুরুল আহমেদ, ডিবি’র ওসি জুলফিকার আলী প্রমূখ।