মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারী: “বুকের মাঝে জ্বলছে আগুন, প্রানে প্রানে ছড়িয়ে দাও” এই স্লোগানকে সামনে রেখে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে প্রজন্ম মুজিবনগর মেহেরপুরে গন সাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছে। আজ মঙ্গলবার বিকাল ৫ টায় মেহেরপুর প্রেস ক্লাব চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও শাহাবাগ গনজগরণ মঞ্চের কর্মসূচি হিসাবে প্রজন্ম মুজিবনগর এ কর্মসূচীর উদ্বোধন করে। গন সাক্ষর সংগ্রহ কর্মসূচি‘র উদ্বোধন করেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক ইয়ার“ল ইসলাম, সুজন এর সাধারন সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মেহেরপুর জেলা শাখা আহবায়ক মাহাবুবুল হক মন্টু, যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক কর্মি শ্বাশত নিপ্পন, অরনি থিয়েটার এর সভাপতি নিশান সাবের, আতিকুর রহমান স্বপন প্রমূখ।