মেহেরপুর নিউজ, ১৬ জুন: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কনকুর হাউজার লি.এর উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে কনকুর হাউজার লি.এর পরিচালক রমজান আলী উপস্থিত থেকে এ কাপড় বিতরণ করেন।
বিতরণকালে গোলাম আলী বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন। এসময় এলাকার ৩শ জনকে শাড়ি ও কাপড় বিতরণ করা হয়।