বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গরুর হাটের উন্নয়ন কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর গরুর হাটের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালের দিকে মেহেরপুর পৌরসভার গরুর হাটের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর গরুর হাটের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন কালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর গরুর হাটে যে বাজারটি রয়েছে সেই বাজারটিকে আধুনিকায়ন করনের কাজ করা হবে। তিনি বলেন, এ বাজারে মাছ-মাংস সহ নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার পাওয়া যাবে, একই সাথে উন্নত মানের টাইলস দিয়ে এই বাজারটির উন্নতি করুন করা হবে।

পৌর মেয়র মাহফুজুর রহমান আরো বলেন, এখানে তিনটি সেড দেওয়া হবে। এবং এই হাটের মান অনেকাংশ বেড়ে যাবে। রিটন বলেন, এ হাটের সামনে রাস্তায় দুই পাশে খোলা আকাশে নিচে মাংস বিক্রি করা হয়। যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমরা চেষ্টা করব সেই মাংস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হাটের ভিতরে নিয়ে আসা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।