মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই: মেহেরপুর শহরের গরুর হাট থেকে ৮ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধার করেছে র্যাব।রোববার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে তারা এ মদ উদ্ধার করে। র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুয়ায়ের জানিয়েছেন, মেহেরপুর গরুর হাটে মধ্যে মদ বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান তেকে ৮ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধার করা হয়।