অন্যান্য

মেহেরপুর গাংনীতে বৃদ্ধকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

July 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: মেহেরপুর গাংনী উপজেলার সানঘাট গ্রামে মুখে সিগারেটের ধুয়া দেওয়ার প্রতিবাদ করায় আব্দুল মান্নান  (৬১) নামের এক বৃদ্ধকে পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা । আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালের দিকে ঐ ঘটনা ঘটে।

জানা গেছে,  মেহেরপুর গাংনী উপজেলার সানঘাট  গ্রামের রহিজউদ্দীনের  ছেলে আব্দুল মান্নান গ্রামের একটি মাচায় বসে থাকা অবস্থায় একই গ্রামের রহিমমন্ডলের ছেলে মহিরউদ্দীন সিগারেট খেয়ে মান্নানের দিকে ধোয়া ছারে। এতে মান্নান প্রতিবাদ করায় মহিরউদ্দীন ক্ষিপ্ত হয়ে মান্নানকে মারপিট করে। এতে  সে মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।